মানিকতলা-এণ্টালিতে বিজেপি এজেন্টদের বসতে বাধা ও মারধরের অভিযোগ
দি নিউজ লায়ন; মানিকতলা-এণ্টালিতে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ। এদিন মানিকতলার একাধিক বুথে বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। মানিক তলার ১৩ নম্বর বুথে এই নিয়ে উত্তেজনা ছড়ালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে সেখানে আসেন এবং সংকীর্ণ বুথে বিজেপি এজেন্ট বসতে পারছে না বলে অভিযোগ তোলেন।
এই একই ঘটনা চোখে পড়ে এণ্টালিতেও। সেখানেও সকাল থেকে বিজেপি এজেন্টদের বসতে দেওয়া হয় না বলে অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৭৯ নম্বর বুথে গিয়ে অভিযোগ করেছেন, একই বুথে তৃণমূলের তিন জন এজেন্ট বসাচ্ছে বলে অভিযোগ। বুথের প্রিসাইডিং অফিসার তৃণমূল কংগ্রেসের কথা শুনে কাজ করছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকী ভোট শুরু করতে ইচ্ছে করে দেরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছেন তিনি।
Post a Comment